ওএমআর শিট (উত্তরপত্র) — প্রিন্ট করে মডেল টেস্ট দিন

ভর্তি ও চাকরির পরীক্ষায় উত্তর দিতে হয় ওএমআর শিটে — বৃত্ত ভরাট করতে সময় লাগে, ভুলও হয়। এই শিট প্রিন্ট করে মডেল টেস্ট দিন: সময় আসল পরীক্ষার পুরোটা, উত্তর কাগজে, নম্বর সঙ্গে সঙ্গে।

শিট ডাউনলোড (PDF, A4)

ইংরেজি অক্ষরের শিট (A–D): 100 · 200

কীভাবে দেবেন

  1. শিট প্রিন্ট করুন। নিচের PDF যেকোনো দোকানে A4 কাগজে প্রিন্ট বা ফটোকপি করা যায়। ১০০ প্রশ্নের শিটে ১০০ পর্যন্ত প্রশ্নের পরীক্ষা হয়; বিসিএসের জন্য ২০০ প্রশ্নের শিট।
  2. মডেল টেস্ট শুরুর আগে "ওএমআর শিটে দেব" বেছে নিন। প্রশ্ন আসবে পর্দায়, উত্তর দেবেন শিটে — প্রশ্নের নম্বর মিলিয়ে।
  3. সময় শেষ হলে (বা আগে শেষ করে) শিটের ছবি তুলুন। ছবিটি আপনার ফোনেই পড়া হয়, কোথাও পাঠানো হয় না।
  4. যা পড়া হয়েছে তা শিটের সঙ্গে মিলিয়ে জমা দিন। নম্বর, ভুল উত্তর আর ব্যাখ্যা আগের মতোই দেখবেন।

ভালো ছবির জন্য

  • কালো বা নীল বলপয়েন্টে বৃত্ত পুরো ভরাট করুন; টিক বা ক্রস দেবেন না।
  • কাগজ টেবিলে সমান করে রাখুন, ভাঁজ করবেন না।
  • দিনের আলো বা উজ্জ্বল বাতিতে, ফোন কাগজের সোজা উপরে ধরে ছবি তুলুন।
  • ছয়টি কালো বর্গসহ পুরো পাতা যেন ছবিতে আসে।
মডেল টেস্ট শুরু করুন
১০০ প্রশ্নের ওএমআর শিটের নমুনা