স্মার্টপ্রেপ বিডি সম্পর্কে

কেন তৈরি করেছি

ভর্তি ও চাকরির পরীক্ষার প্রস্তুতি মানেই অনেক জায়গা থেকে প্রশ্ন জোগাড় করা, উত্তর মেলানো আর ব্যাখ্যা খোঁজা। স্মার্টপ্রেপ বিডি বিগত বছরের আসল প্রশ্ন, উত্তর আর ব্যাখ্যা এক জায়গায় রাখে, যাতে আপনার সময় যায় শেখায়, খোঁজাখুঁজিতে নয়।

যেভাবে প্রস্তুতিতে সাহায্য করে

সিলেবাসের অধ্যায় ধরে অনুশীলন করুন, আসল পরীক্ষার মতো নেগেটিভ মার্কিংসহ সময় ধরে মডেল টেস্ট দিন, আর যেগুলো ভুল করেছেন সেগুলো আবার অনুশীলন করুন।

উত্তর যাচাই ও ভুল জানানো

উত্তর সবসময় আমাদের সার্ভারে যাচাই হয়, আপনার ফোন বা ব্রাউজারে নয়। কোনো প্রশ্ন, উত্তর বা ব্যাখ্যায় ভুল পেলে যোগাযোগ পাতা থেকে আমাদের জানান — আমরা ঠিক করে দেব।

নতুন যা এল, সামনে যা আসছে

নতুন: মেধাতালিকাসহ লাইভ পরীক্ষা — ২ অক্টোবর ২০২৬ থেকে প্রতিদিন ২০ প্রশ্নের কুইজ ও প্রতি শুক্রবার পূর্ণাঙ্গ মডেল টেস্ট। সামনে: বাংলা, গণিত, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিসহ বিসিএসের পূর্ণ সিলেবাস; আর প্রশ্নব্যাংকে আরও বিশ্ববিদ্যালয় ও বছরের প্রশ্ন।

প্রস্তুতি শুরু করতে প্রস্তুত?

বিনামূল্যে অনুশীলন শুরু করুন