SmartPrep মেধাবৃত্তি

প্রতি মাসে লাইভ পরীক্ষায় নিয়মিত অংশ নিন ও ভালো করুন — সেরারা পরের মাসের প্রিমিয়াম বিনামূল্যে পাবেন।

এ মাসে আপনার অগ্রগতি

লোড হচ্ছে…

কারা যোগ্য

  • মাসের দৈনিক লাইভ কুইজের অন্তত ৭০%-এ অংশ নেওয়া (যেমন ৩০টির মধ্যে ২১টি)।
  • মাসের শুক্রবারের মডেল টেস্টের অন্তত ৭০%-এ অংশ নেওয়া (৪টির মধ্যে ৩টি, ৫টির মধ্যে ৪টি)।
  • অ্যাকাউন্টের বয়স অন্তত ১৪ দিন; এক ফোনে একটি অ্যাকাউন্ট।
  • প্রতিটি লক্ষ্য (মেডিকেল, ভার্সিটি, জিএসটি, বিসিএস…) আলাদা গোনা হয় — আপনি শুধু নিজের লক্ষ্যের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করবেন।

কারা পাবেন

  • যোগ্যদের মধ্যে সেরা ৫% (মাসের পরীক্ষাগুলোতে অন্যদের তুলনায় গড় অবস্থান দিয়ে, তাই কঠিন প্রশ্নপত্রে কারও ক্ষতি নেই) — পরের মাসের প্রিমিয়াম বিনামূল্যে।
  • আগের মাসের চেয়ে সবচেয়ে বেশি উন্নতি করা ৫% — তারাও পরের মাসের প্রিমিয়াম বিনামূল্যে।
  • কোনো লক্ষ্যে যোগ্য শিক্ষার্থী ৩০ জনের কম হলে: যোগ্যদের মধ্যে যাদের গড় নম্বর ৬০% বা তার বেশি, তারা সবাই পাবেন।
  • যোগ্য সবাই পাবেন একটি ডিজিটাল সার্টিফিকেট।
  • ভর্তি মৌসুম শেষে প্রতিটি লক্ষ্যের সেরা ৩ জন পাবেন পরের মৌসুমের প্রিমিয়াম। চাকরির লক্ষ্যে টানা ৩ মাস সেরা ৫%-এ থাকলে ১ বছরের প্রিমিয়াম।

কবে

  • প্রথম গণনা নভেম্বর ২০২৬; নভেম্বরের বিজয়ীদের নাম জানানো হবে ১ ডিসেম্বর।
  • প্রতি মাসে নতুন করে গোনা হয় — পরের মাসে আবার জিততে আবার অংশ নিতে হবে।

সৎ প্রতিযোগিতা

  • সবাই একই প্রশ্ন পায়, শুধু ক্রম আলাদা।
  • বিজয়ীদের তালিকা প্রকাশের আগে যাচাই করা হয়; অসদুপায় ধরা পড়লে পুরস্কার বাতিল হবে।

গোপনীয়তা

  • বিজয়ীর নাম শুধু অনুমতি থাকলে দেখানো হয় — মেধাতালিকায় নাম লুকানোর সেটিং মানা হয়।
  • যারা সহায়তা হিসেবে বিনামূল্যে প্রিমিয়াম পান, তাদের কথা কোথাও কখনো দেখানো বা বলা হয় না। প্রিমিয়াম যেভাবেই পাওয়া হোক, দেখতে একই রকম।

পুরস্কার ও প্রিমিয়াম ব্যাংক →