৫০তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন

পুরো প্রশ্নপত্রের ২০০টি প্রশ্নের মধ্যে যে ১৫৪টি এখন পর্যন্ত আমাদের ব্যাংকে আছে, সেগুলো নিচে দেওয়া হলো।

সঠিক উত্তর ও ব্যাখ্যা দেখতে প্রশ্নপত্রটি অনুশীলন করুন: প্রতিটি উত্তর সঙ্গে সঙ্গে যাচাই হয় (ফ্রি অ্যাকাউন্ট লাগবে)।

  1. ১.বাংলাদেশের বাহিরে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় ------।

    1. ক.যুক্তরাজ্যে
    2. খ.যুক্তরাষ্ট্রে
    3. গ.ভারতে
    4. ঘ.পাকিস্তানে
  2. ২.কোন আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না?

    1. ক.অর্থ ঋণ আদালত
    2. খ.আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
    3. গ.সামরিক আদালত
    4. ঘ.সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন
  3. ৩.বাংলাদেশের সংবিধানের রক্ষাকর্তা কে?

    1. ক.প্রধান বিচারপতি
    2. খ.প্রধানমন্ত্রী
    3. গ.সেনাবাহিনী প্রধান
    4. ঘ.রাষ্ট্রপতি
  4. ৪.কোনটি সুশাসনের আদর্শকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে?

    1. ক.এটি শুধুমাত্র পরিমাপযোগ্য ফলাফলের উপর নির্ভরশীল
    2. খ.এটি মূল্যবোধ নিরপেক্ষ
    3. গ.এটি নৈতিক মানদণ্ড ও জনস্বার্থ দ্বারা পরিচালিত
    4. ঘ.এটি কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেয়
  5. ৫.জীবনের তিনটি মূল্যবোধ কী কী?

    1. ক.সম্পদ, ক্ষমতা ও সদগুণ
    2. খ.সত্য, আনন্দ ও সদগুণ
    3. গ.সত্য, সুন্দর ও সদগুণ
    4. ঘ.আনন্দ, বিবেক ও সাহস
  6. ৬.সুশাসন কোন বিষয়টির প্রতিশ্রুতি দেয়?

    1. ক.শুধুমাত্র কঠোর আইন প্রয়োগের
    2. খ.রাজনৈতিক প্রাধান্য ও প্রশাসনিক নিয়ন্ত্রণের
    3. গ.সংস্কার ছাড়া ঐতিহ্য সংরক্ষণের
    4. ঘ.স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্বের
  7. ৭.কোনটি মূল্যবোধের সারসত্তাকে প্রতিফলিত করে?

    1. ক.কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত নিয়ম
    2. খ.নৈতিক নির্দেশ ছাড়া প্রথা ও ঐতিহ্য
    3. গ.নৈতিক আচরণ নির্দেশক বিশ্বাস ও নীতি
    4. ঘ.সামাজিক শৃঙ্খলার আইনি বাধ্যবাধকতা
  8. ৮.টেকসই উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য কারণ এটি-

    1. ক.দ্রুত শিল্পায়ন নিশ্চিত করে
    2. খ.অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ন্যায়ের ভারসাম্য রক্ষা করে
    3. গ.জনসংখ্যা হ্রাস করে
    4. ঘ.রাজনৈতিক দ্বন্দ্ব দূর করে
  9. ৯.কোন সংস্থা বাংলাদেশের GDP হিসাব করে?

    1. ক.বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
    2. খ.বাংলাদেশ ব্যাংক
    3. গ.অর্থ বিভাগ
    4. ঘ.বাংলাদেশ পরিকল্পনা কমিশন
  10. ১০.__________ জেলায় রেল যোগাযোগ নেই।

    1. ক.জামালপুর
    2. খ.পটুয়াখালী
    3. গ.নাটোর
    4. ঘ.নেত্রকোনা

অন্যান্য প্রশ্নপত্র

বিসিএস প্রিলিমিনারির সব প্রশ্নপত্র →